বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২৪ বিকাল ০৫:৫৮
৩৭০
তৃতীয় ধাপের স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন
বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড়ের কারনে স্থগিত হওয়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোলার দুইটি উপজেলায় নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান টিটব ও তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মো. ফজলুল হক দেওয়ান। রবিবার (০৯ জুন) রাতে স্ব স্ব উপজেলার সকারি রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফলে এদেরকে বিজয়ী ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,লালমোহন উপজেলায় দোয়াত কলম প্রতিকে ২৫ হাজার ৩৯৩ ভোট পেয়ে মো আকতারুজ্জামান টিটব চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার হোসেন হাওলাদার শালিক প্রতিকে পেয়েছেন ২৪,৫৬৭ ভোট, মো. গিয়াস উদ্দিন মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৪ হজার৭১৫ ভোট, মো. হোসেন হাওলাদার হেলিকপ্টার প্রতিকে পেয়েছেন ১৫৩১৭।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে তালা প্রতীক নিয়ে জাকির হোসেন পঞ্চায়েত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের আবুল হাসান রিমন পেয়েছেন ৩২৫৭৩ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম পুননির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৬৫২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রোকেয়া বেগম পেয়েছেন ৩২৩৭৯ ভোট। রোববার রাতে সহকারি রিটার্নিং অফিসার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
এ উপজেলায় ভোট পড়েছে ৩০ দশমিক ৩০ শতাংশ।
অপরদিকে তজুমদ্দিন উপজেলায় আনারস প্রতিকে ২৪ হাজার ২৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুল হক দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারেফ হোসেন দুলাল দোয়াত-কলম প্রতিকে পেয়েছেন ২১ হাজার ৫১৭ ভোট, মোহাম্মদ ফখরুল আলম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯১২ ভোট ও মো. রেজাউল করিম নিরব কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ৫৫০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিকে ২৫ হাজার ৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে ২৪ হাজার ৯৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম। এ উপজেলায় ভোট পড়েছে ৫১ দশমিক ০৯শতাংশ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত