অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

স্থানীয় টিকেট বিক্রেতাদের বাঁধায় ভোলা- চট্টগ্রাম রুটে দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ দুপুর ০২:১৭

remove_red_eye

৩৪৬

               চরম দুর্ভোগে যাত্রীরা 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন থেকে চট্টগ্রাম রুটের দুরপাল্লার ৪৭টি যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় টিকেট এজেন্ট ও  চাঁদাবাজ সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন আন্তঃজেলা  বাস মালিক সমিতির আহবায়ক জাফর ইকবাল ( আবু মিয়া)।  ১ জুন থেকে দুরপাল্লার বাস চলাচলে বাঁধা দিচ্ছে ওই গ্রুপ। লিখিত অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান। এদিকে লিখিত অভিযোগে আবু মিয়া  জানান,  আগে এই রুটে বিভিন্ন কোম্পানি নামে বা ব্যানারে নামে বাস চলাচল করতো।  ৭ট ব্যানারে বাসের পৃথক ব্যবস্থাপনায় টিকেট বিক্রির জন্য বিভিন্ন পয়েন্টে আলাদা লোক নিয়োগ দিতে হয়েছে। 
যাত্রী সংখ্যা কম হলে মালিকদের লোকসান হয়। এই প্রেক্ষিতে চট্টগ্রামে আন্ত: জিলা বাস মালিক সমিতির বৈঠকে  সিদ্ধান্ত হয়, 
 ইলাশা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক পথে দুর পাল্লার বাস  এক ব্যানারে চলবে। একটি কাউন্টার থেকে টিকেট বিক্রি হবে। এমন সিদ্ধান্তের পর বাস চলাচলে বিরোধিতা করতে শুরু করে আগের টিকেট বিক্রেতারা। এদের সঙ্গে যুক্তহণ বহিরাগত চাঁদাবাজরা। এরা পথে বেড়িকেট দিয়ে বাস আটকে যাত্রীদের নামিয়ে দেয়।। বুধবার চরফ্যাশন থেকে  ছেড়ে আসা বাস ঢাকা মেট্রো ১৪-৮৭৩৬ বাসটি ফরাজি বাজার এলাকা অতিক্রমের সময় সন্ত্রাসীদের বাধাঁর মুখে পড়ে। একই রুটে গেল ৬ দিনে কম পক্ষ ৩০টি  বাস
হুমকীতে রয়েছে। তারা এই রুটে বাস চলচল করতে পারবে বলে হুশিয়ার করে দেয়। দুটি বাস আটকর রাখে।  বাস মালিক সমিতির নেতারা জানান, সামনে কোরবানি ঈদ। ঢাকা ও চট্টগ্রাম থেকে এই রুটে কম পক্ষে  ৩ লাখ শ্রমজীবি মানুষ  ঈদ উৎসব পালন করতে বাড়ি আসেন।
ইতিমধ্যে ঈদে বাড়ি ফেরা মানুষ আসতে শুরু।করেছে।। বাস বন্ধ থাকায় যাত্রীদের চরমদুর্ভোগ পোহাতে হচ্ছ। এ  ব্যাপারে পুলিশ সুপার জানান, সামনে ঈদ।  মানুষদের   নিবিঘ্নে বাড়ি ফিরতে পুলিশ ব্যবস্থা নিবে। অপরদিকে কোন সন্ত্রাসী কাজ কাউকে করতে দেয়া হবে না।
 
এদিকে বাস চলাচলে বাঁধা দেয়ার অভিযোগের তালিকায় রয়েছে, চরফ্যাশনের মোঃ শিপন, মোঃ মনির, মোঃ আলআমিন, মো: সুমন, মোঃ কালাম, লালমোহনের রয়েছে মোঃ সাখাওয়াত, মোঃ শাহীন, মোঃ রাজিব, মোঃ হারুন,  মোঃ লোকমান ফরাজি, জয়নাল আবেদীন ফরাজি।
 এরা অবশ্য অভিযোগ অস্বীকার করে জানান, কোম্পানি গুলোর সাথে তাদের পাওনা রয়েছে।
এ সব বিষয়ে মিঠে গেলেই তারা আর বাঁধা দিবে না।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...