অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছেন কামারগণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

৩৫১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে কামার পট্টিতে দিন দিন বাড়ছে ব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দ বেজেই চলেছে কামার পট্রিতে। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুরির টুংটাং শব্দে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন দা, বটি, ছুরি ও চাপাতি। পুরাতন দা, বটি, ছুরি ও চাপাতিকে নতুন করে ধার দিতে নিয়ে আসছেন অনেকে। লালমোহন পৌর শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন বাজরের কামার পট্রিতে সবখানেই কামারদের এই ব্যস্ততা লক্ষনীয়। স্থায়ী কামারের দোকানের পাশাপাশি ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজারে বসেছে অস্থায়ী কামারের দোকানও।
উপজেলার নাজিরপুর, দেবিরচর, ডাওরী, গজারিয়া, কর্তারহাট, রায়চাঁদ, লর্ডহার্ডিঞ্জ, চতলা, মঙ্গলসিকদার, হরিগঞ্জসহ বিভিন্ন  হাট-বাজার ঘুরে দেখা গেছে, লোকজন কোরবানির পশু কাঁটার জন্য দা, ছুরি ও বটিতে শান দেয়ার জন্য কামারদের কাছে আসছেন। এদের মধ্যে আবার কেউ কেউ নতুন করেই তৈরি করে নিচ্ছেন দা, ছুরি ও বটি। যার ফলে রাত-বিরাত বেড়েই চলছে কামারদের ব্যস্ততা।
পৌরসভার কামার পট্টিতে আসা ক্রেতা মাহমুদ লিটন ও রিয়াজ বলেন, প্রতি বছরই কোরবানি দিচ্ছি। আগের প্রয়োজনীয় জিনিসগুলো শান দিতে এসেছি। কোরবানিকে সামনে রেখে কামাররা শান দেয়ার দাম একটু বেশি নিচ্ছেন। তবে আমাদের প্রয়োজনে আমরা মেনে নিচ্ছি।
লালমোহন পৌর শহরের কামার পট্টির তাপস, সুশীল আবিল, বাবুল ও বিপ্লব বলেন, বংশ পরম্পরায় আমারা কামার পেশার সাথে জড়িত। বছরে শুধু কোরবানির সময় আমাদের কাজ বেশি হয়। বেচাকেনা হয় ভালো। বাকী  সময়ই আমাদের অলস সময় কাটাতে হয়। নতুন জিনিস খুব কম মনুষই কিনছেন। সবাই পুরাতন দা, ছুরি ও বটি শান দিয়ে নিচ্ছেন। আশা করছি আরও কয়েকদিন পর বেচাকিনা আরো বাড়বে এবং নতুন সরঞ্জাম বিক্রি করতে পারবো।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...