বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮
২৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে ১ম স্থান অর্জন করেছেন ভোলার মেয়ে নুসরাত জাহান অহনা।
বরিশাল বিভাগের ৬ টি জেলার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহন করে তিনি ১ম স্থান অধিকার করেন।
শনিবার (১১ মে) বরিশাল শিক্ষাবোর্ডের উপ-পরিচালকের কাছে থেকে তিনি এ পুরস্কার গ্রহন করেন।
এ পুরস্কারের মধ্যদিয়ে তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেলেন। এরআগে, জাতীয় শিক্ষা সপ্তাহে নৃত্য প্রতিযোগীতায় কলেজ, উপজেলা পর্যায় ও জেলা পর্যায়ে এ দুই নৃত্যে তিনি ১ম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে সুযোগ পান।
নুসরাত জাহান অহনা ভোলা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছেন। পড়াশুনার পাশাপাশি তিনি বোরহানউদ্দিন শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয়ভাবেও তিনি শিশু-কিশোরদের নাচের প্রশিক্ষণ দিয়ে আসছেন।
শহরের বিএভিএস হাসপাতাল সড়কের বাসিন্দা মিজানুর রহমান ও ফাতেমা বেগমের বড় মেয়ে নুসরাত জাহান অহনা।
ছোটবেলা থেকে নৃত্য চর্চা করে আসছেন তিনি। তার ছোটবোন মারিয়া রহমান সূচনাও একজন নৃত্যশিল্পী।
নুসরাত জাহান অহনা নৃত্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন।
নিজের মেধা ও চর্চার মাধ্যমে তিনি ভোলা শহরের একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে ব্যপক সুনাম অর্জন করেছেন এবং ভবিষ্যতেও তিনি নৃত্যে প্রতিষ্ঠা পেতে চান।
এ প্রসঙ্গে নুসরাত জাহান অহনা বলেন, এই অর্জনের পিছনে আমার নৃত্যের গুরুদের অক্লান্ত শ্রম রয়েছে, যারফলে আজ আমি এ স্থান অর্জন করতে সক্ষম হয়েছি, এ জন্য আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিল। আমার মায়ের সহযোগীতা ও উৎসাহ ছিলো বলে আমি এ পর্যায়ে আসতে পেরেছি।
আমি আশাবাদি জাতীয় পর্যায়ে জাতীয় পুরস্কার অর্জন করতে পারবো।
এদিকে নুসরাত জাহান অহনার এমন অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক