বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৪ বিকাল ০৫:১৮
৫৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঈদের ছুটিতে দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পট গুলোতে এখন পর্যটকদের উপচে পড়া ভীড়।দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে বাড়িতে আসা বিভিন্ন বয়সী মানুষ ও দর্শনার্থীদের আনা-গোনায় মুখরিত হয়ে উঠেছে ভোলার বিভিন্ন পর্যটন স্পটগুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর কোলঘেঁষা মনোরম পরিবেশে গড়ে ওঠা শাহাবাজপুর পর্যটন কেন্দ্রটিতে ঈদ আনন্দে মেতে উঠছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ বা ছবি তুলছেন। কেউ নাগরদোলায় চড়ে ,আবার কেউ দোলনায় দোল খেতে খেতে উপভোগ করছেন ঈদের এই বিশেষ মূহূর্তগুলোকে।শুধু মেঘনা নদীর তীরই নয় ভোলার বাংলা বাজার বাগমারা ব্রীজ, বঙ্গবন্ধু উদ্যান, মনপুরা,চরফ্যাশনে দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু জ্যাকব টাওয়ার, দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং বেতুয়া প্রশান্তি পার্কেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
এদের মধ্যে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসা মোঃ হ্যাভেন জানান,প্রতিবছর এই সময়ের জন্য আমরা অপেক্ষা করি।বিভিন্ন জায়গা থেকে ঈদের ছুটিতে বন্ধুরা ভোলায় আসে।এ সময় সকলের সাথে একত্রিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়। দলবেধে বন্ধুদের সাথে শাহবাজপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছি। এখানে ঘুরে বেড়াচ্ছি, মজা করছি এইতো আনন্দ। আর এখানের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। যে কেউই এখানে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে।

মেঘনা নদীর উত্তাল ঢেউ, জেলেদের জালে ইলিশ ধরার দৃশ্য দেখা, নদীতে স্পীড বোট ও ট্রলার নিয়ে দল বেধে ঘোরাঘুরিসহ শেষ বিকেলে সূর্যাস্তের মনোমুগ্ধ কর চিত্র উপভোগ করছে ভ্রমন পিপাসু এসব মানুষ। ভোলা সদরের তুলাতুলি মেঘনা নদীরে তীর, ইলিশ বাড়ি, শাহাবাজপুর পর্যটন কেন্দ্রে গুলোতে এমন দৃশ্য দেখা যায়।
পরিবার পরিজন নিয়ে এবার প্রথম ঈদ করতে ভোলায় এসেছেন রাবেয়া খাতুন মেরী।কথা হয় তার সাথে।সে জানান,পরিবার নিয়ে এ বছর প্রথম ভোলায় ঈদ করতে এসেছি।ঈদ উপলক্ষে ঘুরতে এলাম শাহবাজপুর পর্যটন কেন্দ্রে।মেঘনা নদীর পাশে গড়ে ওঠা এমন সুন্দর একটা স্পট দেখে খুবই ভালো লাগছে।নদী, নৌকার এমন দৃশ্য সামনে থেকে দেখতে কার না ভালো লাগে।সব মিলিয়ে এখানে ঘুরতে এসে খুব মজা পেয়েছেন বলে তিনি জানান।
ঈদ উপলক্ষ্যে ভোলার বিনোদন স্পাট গুলোকে সাজানো হয়েছে নানা অপরূপ সাজে। ফলে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে এসে খুশি পর্যটক ও দর্শনার্থীরা।তবে কেউ কেউ নতুন আরো পর্যটন স্পট গড়ে তোলার দাবিও জানান।
শাহবাজপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা মোঃ শুভ জানান,বাচ্চাদের নিয়ে ঘুরতে এলাম।অনেক সাজানো গোছানো এখানকার পরিবেশ।অনেক ভালো লেগেছে ঘুরে বেড়াতে।তবে ভোলায় আরো নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন।এখানে যে পরিমান জাগয়া, তার চেয়ে মানুষের সংখ্যা হয়েছে বেশী।পর্যটন কেন্দ্র সীমিত হওয়ায় মানুষ সব এই জায়গাতেই বেড়াতে আসেন।যদি আরো কয়েকটি পর্যটন কেন্দ্র থাকতো তাহলে হয়তো এতোটা ভীড় হতো না।
তিনি ভোলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আরো পর্যটন কেন্দ্র নির্মান করার এ দাবি জানান।

এদিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া জানান,ঈদ উপলক্ষে ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা নারী-পুরুষ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সর্বদা সোচ্চার রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
প্রতি বছরের মতোই এই ঈদে ও বিনোদন স্পটগুলোতে এখন সব বয়সী মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে। প্রতি বছর ঈদের দিন হতে ভ্রমন পিপাসুদের এমন ভীড় পুরো সপ্তাহ জুড়েই লক্ষ্য করা যায়।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত