বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৪:১৬
৩০১
ভোলা-ঢাকা রুটে চলাচলকারী গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়ায় যায়নি।
তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা লঞ্চটিকে তীরে ফেরানোর অনুরোধ করেন। তবে কর্তৃপক্ষ সেটি না করে ঝুঁকি নিয়ে ভোলায় ফিরে আসেন। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ৬০০ যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে গ্রীন লাইন।
বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে এসে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়। তবে বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে লঞ্চের ব্যবস্থাপক অলিল্লাহ দাবি করেন, সাইলেন্সার গরম হয়ে ধোঁয়া বের হয়েছে আগুন লাগার ঘটনা ঘটেনি।
এদিকে খবর পেয়ে ভোলার জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রীন লাইন কর্তৃপক্ষকে সর্তক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। অল্পের জন্য ঈদে ঘরে ফেরা ৬০০ যাত্রী প্রাণে রক্ষা পেলেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত