অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে বড় ভাইয়েরও মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৩

remove_red_eye

৩১৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে বড় ভাইও মারা গেছেন। শনিবার এ ঘটনা ঘটে। মৃত ওই দুই ভাই হলেন- মো. কাশেম (৪০) এবং মো. রফিজল (৬০)। তারা উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার ফরাজি বাড়ির মৃত খলিলুর রহমান ফরাজির ছেলে। 
জানা গেছে, মৃত দুই ভাইয়ের মধ্যে ছোট মো. কাশেম। তিনি চট্টগ্রামে কাজ করতেন। সেখানে সেহরির সময় স্ট্রোক করেন মো. কাশেম। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হসপিটালে মারা যান ছোট ভাই মো. কাশেম। তার মৃত্যুর সংবাদ পেয়ে লালমোহনে নিজ বাড়িতে স্ট্রোক করেন বড় ভাই মো. রফিজল। দ্রুত তাকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়। সেখানে মারা যান বড় ভাই মো. রফিজলও। পরে সন্ধ্যায় দুই ভাইয়ের একসঙ্গে জানাযা শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান খলিফা বলেন, ওই দুই ভাইয়ের জানাযায় আমি উপস্থিত ছিলাম। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম বইছে দুই পরিবারজুড়ে। শোকে স্তব্ধ মৃত দুই ভাইয়ের আত্মীয়-স্বজনরা।

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

আরও...