অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


পরিচ্ছন্ন নগর গড়তে ‘ইয়ুথ ভোলা-৩’ এর উদ্যোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩৭২

মো. জসিম জনি, লালমোহন থেকে : পরিচ্ছন্ন সমাজ গড়লেই সুস্থ্য থাকা যায় এমন অঙ্গীকার করে ভোলার লালমোহনে শতাধিক যুবক মাঠে নেমেছেন নগর পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর সন্তান ‘ইয়ুথ ভোলা-৩’ এর উদ্যোক্তা ইশরাক চৌধুরী নাওয়াল এর দিক নির্দেশনায় লালমোহনে মঙ্গলবার এ কর্মসূচি শুরু হয়। 

ইয়ুথ ভোলা-৩ এর সাথে যুক্ত হয়ে পরিস্কার পরিচ্ছন্নতায় নামা স্বেচ্ছাসেবী উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আবিদ সুজাত জানান, মাননীয় এমপি মহোদয়ের ছেলে ইশরাক চৌধুরী নাওয়াল যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে ‘ইয়ুথ ভোলা-৩’ প্রতিষ্ঠা করেছেন। তিনি এর মাধ্যমে ফ্রি আইসিটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন। এবার সেই যুব সমাজকে দিয়ে লালমোহনকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নতুন কর্মসূচি চালু করেছেন।  “পরিচ্ছন্ন সমাজ গড়ুন, নিজে সুস্থ্য থাকুন, অন্যকে সুস্থ্য রাখুন” এই শ্লোগানে লালমোহন পৌরসভার মাছ বাজার নিষ্কাশনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এই কর্মসূচি অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল কবীর, কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন। 

 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...