বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৪ রাত ০৮:৫০
৫০৫
হাসিব রহমান : ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা নির্মাণ হতে যাচ্ছে। সার কারখানা তৈরির জন্য সম্ভাব্য কয়েক টি স্থান পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন । আজ বৃহস্পতিবার দুপুরে ভোলায় সার কারখানা তৈরির জন্য ভেদুরিয়া ফেরিঘাট, ইলিশ সহ সম্ভাব্য কয়েক টি স্থান পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি টিম। এই সার কারখানা বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে আর কোন সার বিদেশ থেকে আনতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক ভাবে আশা করা হচ্ছে, ভোলায় ৩০ বছরের গ্যাসের প্রাপ্ততা নিশ্চিত হলে ঘোড়াশালের মতো ভোলায় সারকারখান নির্মান করা হবে। আর যদি গ্যাসের পরিমান কম হয় তালে শাহাজালালের মতো সাড়ে ৫ লক্ষ মেট্রিক টনের সার কারখানা নির্মাণ করা হবে।
পরিদর্শন শেষে বিকালে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাংবাদিকদের বলেন, ভোলাকে আমরা গুরুত্ব দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে গ্যাস আছে। কৃষির জন্য জন্য সবচেয়ে বড় আমাদের অনেক সার আমদানি করতে হয়। আমরা ফিজিবিলিটি দেখবো কতটা আমাদের পক্ষে। ৩০ বছরের জন্য পরিকল্পনা করতে হবে। এখানে পোর্ট সিটি ও এলএনজি টার্মিনাল করা সম্ভবনা রযয়েছে। আমার আশাবাদী ভোলায় বড় কিছু করতে পারবো। তিনি আরো বলেন, আমারা সার কারখানা করতে পারলে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে বিদেশ থেকে আর কোন সার আনতে হচ্ছে না। আমরা গিয়ে পর্যালোচনা করে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেভাবে হবে। তিনি আরো বলেন, আমরা চাইবো আধুনিক সার কারখান তৈরীর জন্য।আমরা আশা করি আমাদের কাজ শুরু করতে করতে আমাদের অনআবিস্কৃত গ্যাস ফিল্ড গুলো চালু হয়ে যাবে।আমরা অত্যান্ত আশা বাদী। প্রধানমন্ত্রীসহ আমরা সেই জন্য ভোলাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। আমরা হাই পাওয়া টিম নিয়ে জ্বালানি ও শিল্প মন্ত্রনালয়ের সম্মিলিত ভাবে এখানে এসেছি। জমি পরিদর্শন শেষে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা সাংবাদিকদের বলেন,এখানে ৩০ বছরের গ্যাসের মজুদ হয় তার জন্য ফিজিবিলিটি দেখবো। যদি গ্যাসের প্রাপ্ততা নিশ্চিত হলে ঘোড়াশালের মতো ভোলায় সারকারখান নির্মান করা হবে। আর যদি গ্যাসের পরিমান কম হয় তালে শাহাজালালের মতো সাড়ে ৫ লক্ষ মেট্রিক টনের সার কারখানা নির্মাণ করা হবে। তিনি আরো বলেন,ভোলা এবং আশু গঞ্জ নতুন সার কারখান করতে পারলে বাইতে থেকে আর কোন সার আমদানি করতে হবে না। সারা দেশে ২৭ লক্ষ মেট্রিক টন সারে চাহিদা রয়েছে। এর মধ্যে ১৬ লক্ষ আমদানি করতে হয়। দেশে উৎপাদন হয় ১০ লক্ষ মেট্রিক টন। এখানে ভোলায় যদি আমরা ১০ লক্ষ বা সাড়ে ৫ লক্ষ টনের সার কারখানা করতে পারি আর আশু গঞ্জে আর একটি করতে পারলে আর এক ছটাক সারও বাইরে থেকে আনতে হবে না। দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ভোলাসহ দেশের মানুষের কর্ম সংস্থান হবে। তিনি আরো বলেন, ভোলা-বরিশাল সেতু হলে এখানে আরো শিল্পায়ন সম্ভব হবে।
এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। এর আগে মন্ত্রী ভোলা সেলটেকের ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সেলকেটকের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের পরিচালকসহ কর্মকতা বৃন্দ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত