অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার মেঘনায় ডুবে যাওয়া মালামালবাহী ট্রলার উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৫১৫

আমির হোসেন/শফিক খাঁন : ভোলার মেঘনায় ডুবে যাওয়া মালামাল বোঝাই ট্রলার টি অবশেষ মঙ্গলবার  দুপুরে উদ্ধার করা হয়েছে। কিন্তু নিখোঁজ  ট্রলার মালিক বাবা রাজ্জাক সরদার ও ছেলে পারভেজ সরদারের কোন সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে ২য় দিনের মত উদ্ধার কাজ শুরু করে নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডবিøউটিএ। কিন্তু ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার কারণে উদ্ধার অভিযান ব্যহত হয় । অবশেষে দুপুরে দিকে নিখোঁজদের পরিবারের প্রচেষ্টায় বে সরকারি একটি উদ্ধারকারী ডুবুরি দলের সহায়তায় কোষ্টগার্ড,নৌ পুলিশ সহ যৌথ ভাবে নদী থেকে  টেনে জোড়া খাল নামক স্থানে নিয়ে য়াওয়া হয়েছে। এর পর দড়ি বেঁধে টেনে তীরে নিয়ে আসা হয়েছে।কিন্তু  ওই ট্রলারের ভিতরে নিখোঁজদের পাওয়া যায়নি। এদিকে নিখোঁজদের না পেয়ে তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে উদ্ধার হওয়া ট্রলার টি নিখোঁজ আব্দুর রাজ্জাক এর স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে। এছাড়াও ট্রলারে থাকা একটি ট্রাংকের ভিতরে পাওয়া নগদ টাকা নিখোঁজ  রাজ্জাকের বড় ছেলে ফারুকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডুবে যাওয়া মালবাহী ট্রলার উদ্ধার সমাপ্তি  ঘোষণা করে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল চন্দ্র শীল বলেন, আমরা দুই দিনের চেষ্টায় কোষ্টগার্ড,নৌ পুলিশ,ফায়ার সার্ভিস, বিআইডবিøউটিএ , পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মেঘনায় ডুবে যাওয়া মালবাহী ট্রলার উদ্ধার  করা হয়েছে। তবে বাবা ছেলের  উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। বাবা ছেলের মরদেহ সন্ধান পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে তাদের দাফন করার জন্য আর্থিক ব্যাবস্থা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,গত রবিবার রাতে ভোলার মনপুরা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাওয়ার পথে তীব্র স্রোতে মেঘনার জোরখাল পয়েন্টে ডুবে যায় রাজ্জাক মাঝির পন্যবাহী একটি ট্রলার। ৭ জনের মধ্যে ৫ জন জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন  ২ জন।





প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

আরও...