লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৪ রাত ১০:১৯
৫৪৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার সরিষা ক্ষেতগুলো সেজেছে হলুদ রঙে। সবুজের বুকে হলুদ রঙ মেখে বেড়ে ওঠছে এ উপজেলার কৃষকদের স্বপ্ন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যার মধ্যে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, রমাগঞ্জ, পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নের চাষিরা সবচেয়ে বেশি সরিষার আবাদ করেছেন।
লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকায় প্রায় চারশত শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন মো. আমির হোসেন মিস্ত্রি। তিনি জানান, গত বছর ১২০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। ওই বছর ফলন অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ বাড়িয়ে প্রায় চারশত শতাংশ করেছি। সবকিছু ঠিক থাকলেও এ বছরও ভালো ফলন পাওয়ার আশা করছি।
উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার হালিমা বেগম নামের এক সরিষা চাষি বলেন, গত বছর ১৬ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। সে বছর ফলন আশানুরূপ অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ আরো বাড়িয়েছি। এ বছর জমির পরিমাণ ৩৩ শতাংশ। সরিষা গাছগুলোতে এরই মধ্যে ফুল ফুটেছে। আবহাওয়া ঠিক থাকলে এবারও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, সরিষার আবাদ অত্যন্ত লাভজনক। গত বছর সরিষা চাষ করে এ উপজেলার চাষিরা অধিক ফলন পেয়েছেন। আশা করছি আবহাওয়া ঠিক থাকলে এবারও লালমোহনের সরিষা চাষিরা অনেক ভালো ফলন পাবেন। কৃষি অফিসের পক্ষ থেকে এসব চাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত