অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৪৬১

বাংলার কন্ঠ প্রতিবেদক: বৃষ্টি আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার উপকূলের জনজীবন। শীতের কারণে জবুথবু অবস্থা মানুষের। কনকনে শীত আর বৃষ্টির কারনে সবচেয়ে বেশি কষ্টে আছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে কাজে যেতে পারছেন না দিন মজুর আর জেলেরা। এতে করে তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহাবুবুর রহমান জানান,আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে প্রায় ১ ঘন্টা সময় ধরে টিপ টিপ করে ১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসের আর্দ্রতা শতভাগ। গত ২৪ ঘন্টায় ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।