অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

কনকনে শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:০৭

remove_red_eye

৩৩৯

শুরু হয়েছে মাঘ মাস। পড়ছে হাড় কাঁপানো শীত। এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজশাহীতে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টা ১০ মিনিটে বৃষ্টি শুরু হয়ে চলে ৬টা ৩৬ মিনিট পর্যন্ত। এসময় শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাজশাহীতে সপ্তাহখানেক ধরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কনকনে শীতে অসহনীয় হয়ে উঠেছে জীবনযাত্রা। মাঘ মাসের শুরু থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত কয়েকদিন দেখা মেলেনি সূর্যের। এতে ক্রমাগত তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। এরমধ্যে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ বৃষ্টিতে শীতের দাপট আরও বেড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা, হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।

jagonews24

দিনমজুর মোহাম্মদ আলী বলেন, ‘কয়েকদিন ধরে রোদ ওঠে না। ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। এর ওপর হলো বৃষ্টি। কনকনে শীতে হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবে বাড়িতে বসে থাকলে তো আর মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে এই শীত-বৃষ্টির মধ্যে কাজের সন্ধানে বের হয়েছি।’

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ও সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত দুদিনে তাপমাত্রা আরও বেশি ছিল। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। তবে, চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে।

সুত্র জাগো

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...