লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৭
৪১৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়টি মাদক মামলার আসামি মো. নূরে আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক নূরে আলম পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চরকোড়ালমারা এলাকার কাঞ্চন মাঝির ছেলে। তার বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইউসুফ ও এএসআই মো. কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সকে নিয়ে অভিযান চালানো হয়। উপজেলার ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানকালে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস থেকে নামেন যুবক নূরে আলম। তথ্যের ভিত্তিতে এ সময় তাকে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় যুবক নূরে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া খোঁজ নিয়ে দেখায় যায়- যুবক নূরে আলমের বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত