বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৭
৩১৯
খ্যাতনামা আইনজ্ঞ ও সাবেক বিচারপতি টি এইচ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামিকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী ২০২৪)।
দেশ বরেণ্য এই আইনবিদ ২০২২ সালের ১৬ জানুয়ারি ১০২ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আগামীকাল মঙ্গলবার মরহুমের রাজধানীর তাজমহল রোডের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে উনার কবর জিয়ারত করা হবে। অপরদিকে ১৯ জানুয়ারি শুক্রবার মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।
মরহুমের বড় ছেলে সাবেক এমপি এডভোকেট আফজাল এইচ খান ও উনার পরিবারের পক্ষ থেকে উনার সর্বস্তরের গুনগ্রাহীদের কাছে আত্মার মাগফিরাত কামনা করে দেয়া চেয়েছেন।
দেশ বরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনবিদ ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন।
বিচারপতি টি এইচ খানের প্রকৃত নাম মো: তাফাজ্জাল হোসেন খান। তিনি ১৯৪৭ সালে আইন পেশায় যোগ দেন। ১৯৬৮ সালে তিনি তদানিন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন। এরপর ১৯৭৩ সালের জুলাই মাসে পুনরায় আইন ব্যবসায় ফিরে আসেন। ১৯৭৭ ও ১৯৯৫ সালে দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯৭৯ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালের ১৫ নভেম্বর মন্ত্রিসভায় একাধারে আইন ও সংসদীয়, শিক্ষা, তথ্য ও বেতার, ভূমি, ধর্মবিষয়ক এবং ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯২ সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিষ্ঠা করেন বিচারপতি টি এইচ খান। এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৯৫ থেকে ১৯৯৯ সালের ১৯ জুন পর্যন্ত বিচারপতি টি এইচ খান জাতিসংঘের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডার বিচারপতি ছিলেন। এটি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদের সমান মর্যাদার।
সুত্র বাসস
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক