অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:৪৫

remove_red_eye

৩০০

লালমোহন  প্রতিনিধি : কয়েক দিন ধরে ঝেঁকে বসেছে শীত। কনকনে শীতে কাবু মানুষজন। এই তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় মানুষ। ভোলার লালমোহন উপজেলায় সেসব অসহায় মানুষেরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল।
শনিবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় নদী পাড়ের সাড়ে ছয়শত অসহায় মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল পেয়ে খুশি অসহায় মানুষজন।
এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে লালমোহন উপজেলা প্রশাসন। একই সঙ্গে উপজেলায় সরকারি সাড়ে চার হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনও করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক রাষ্ট্র নায়ক। কারণ তিনি যেকোনো দুর্যোগে সবার আগে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার ওপর জনগণের আস্থা রয়েছে বলেই বিপুল ভোটে আবারও তাকে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় এনেছে দেশের জনগণ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ওসি এসএম মাহবুব উল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...