লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৬
৩৫৪
লালমোহন প্রতিনিধি : পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভোলার লালমোহনের সন্তান পবিপ্রবি কর্মকর্তা রাহাত মাহমুদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ও কৃষি অনুষদ এর ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলামের তত্ত্বাধানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (Bangladesh Academy of Sciences)’র ফেলো/স্কলার হিসেবে এই পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। রাহাত মাহমুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) এগ্রিকালচারাল ফার্ম ডিভিশনের খামার তত্ত্বাধায়ক হিসেবে কর্মরত আছেন। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘কালেকশন এন্ড ক্যারেকটারাইজেশন অব লোকাল রাইস কালটিভারস্ অব সিলেট রিজিওন’।
ড. রাহাত মাহমুদ লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএস ডিগ্রি সম্পন্ন করেন। গত ১৭ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর ৪২ তম অধিবেশনে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পিএইচডি গবেষণা ছাড়াও ধান চাষ ও উৎপাদন প্রযুক্তির ওপর করা রাহাত মাহমুদের ৪ টি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক কয়েকটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘লোকাল রাইস কালটিভারস্’ নিয়ে পিএইচডি করা ড. রাহাত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
ড. রাহাত মাহমুদ লালমোহন উপজেলার দ্বীপশিখা মাধ্যমিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর হাওলাদার ও মরহুমা খুরশিদা বেগম এর প্রথম সন্তান। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক। ইতোপূর্বে তিনি দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক