অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের শ্রদ্ধা নিবেদন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩৬২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শ্রদ্ধা জানিয়েছেন। 
আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তৃতীয় বারের মতো প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জুনাইদ আহমেদ পলক। আগের দুই মেয়াদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যযোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে তার প্রতিক্রিয়ায় বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা যে আমাকে তরুণ বয়সে তিন-তিনবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি আস্থা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তাঁর মর্যাদা রাখতে চাই।”
পলক ২০১৪ সালের জানুয়ারিতে মাত্র ৩৩ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ২৮ বছর বয়সে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ২০১৪ ও  ২০১৮ সালে এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রাইভেট মেম্বারস বিল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  
এছাড়াও তিনি ২০০৯ সাল থেকে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সভাপতি এবং ২০১১ সাল থেকে আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংসদীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত একটানা দুই মেয়াদে তথ্যযোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এবং নির্বাচনকালীন সময়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর দিকনির্দেশনায় তার ভূমিকা দেশে তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হিসেবে ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৮,০০০ টিরও বেশি সরকারি অফিসকে একটি ডেডিকেটেড হাই স্পিড ইন্ট্রানেটের আওতায় আনা হয়। ২৫,০০০টি সরকারি ওয়েবসাইট নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তার নেতৃত্বেই তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ  আইটিইউ থেকে আইসিটিস টেকসই উন্নয়ন পুরস্কার এবং WITSA থেকে পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত হয়।

 

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...