মলয় দে
প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৪ রাত ১১:২৬
৩৫৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলায় ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীেেগর কার্যালয়ে এ আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল ইসলাম সামছু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ পলাশ প্রমুখ।এসময় বক্তারা, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পটভূমি সকলের সামনে তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলার মানুষের মধ্যে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি হয়। র্দীঘ দিন পর জাতির পিতাকে ফিরে পেয়ে বাংলার লাখো মানুষ আবেগে আপ্লুত হয়ে পরেন। এ সময় প্রিয় নেতা তার মানুষের কাছে তারপ্রতি পাকিস্তান সরকারের নির্মম নির্যাতনের নিষ্ঠুরতম ইতিহাস তুলে ধরেন। এ সময় প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান দেশের জন্য যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশ ভারত সার্বিক সহযোগীতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জেলা আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত