বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:৩৯
৩৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপতরের নির্দেশনায় ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের আয়োজনে সকাল ১০টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। এ সময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর কারাগার জীবনের দূর্বিসহ জীবন এবং তার ত্যাগ দেশপ্রেম বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, ভোলার কৃতি সন্তান নবম বারের মত নির্বাচিত পার্লামেন্ট মেম্বার জাতীয় নেতা তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বাঙালির পাশাপাশি বিশ্বের শান্তিকামি মানুষ বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে অবশেষে ১৯৭২ সনের ৮ জানুযারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু সোজা লন্ডনে চলে যান। সেখান থেকে ভারত হয়ে ১০ জানুয়ারি স্বদেশ ফেরেন। তেজগাঁও বিমান বন্দর থেকে বঙ্গবন্ধুকে দেখার জন্য রাস্তার দু'পাশে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে থাকেন। এ সকল স্মৃতিময় কথাগুলো শিক্ষার্থীরা তন্ময় হয়ে শুনতে থাকে। প্রভাষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আরো বলেন, এ সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই জননেতা তোফায়েল আহমেদ এর নির্দেশক্রমে ভোলা আবদুর স্কুল এন্ড কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, প্রতিষ্ঠানের বাউন্ডারি, একটি টিউবওয়েল, কলাপ্সেপল গেট, নতুন আঙ্গিকের ভবন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত