অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

নবম বারের মতো এমপি হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৪ রাত ১০:২০

remove_red_eye

১০৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯৭৭ ভোট। এই জয়লাভের মধ্য দিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট এই নেতা নৌকার প্রার্থী হিসেবে নবম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো: শাজাহান মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট। ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এ আসনে ভোট পড়েছে ৫০ দশমিক ১ শতাংশ।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে নৌকা প্রতীক নিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। এরপর একে একে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শিল্প-বাণিজ্য এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ।
ভোলা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী ভোলার বাকি তিনটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন।এর মধ্যে ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী গজনবী (জেপি) পেয়েছেন তিন হাজার ১৯১ ভোট। ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।এছাড়া ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯২৮ ভোট।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...