অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩


ভোলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৪ রাত ১০:৪৯

remove_red_eye

৩৭৭




২ জন আটক ,৩ জনকে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় রবিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীতের মধ্যে ভোট শুরু হওয়ার আগেই ভোট কেন্দ্র গুলোতে লাইন দিয়ে ভোটাররা উপস্থিত হতে থাকে। সকাল ৮ টায় শান্তি পূর্ণ পরিবেশে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোট দেয়া শুরু করে। সকাল ৯ টায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোলা-১ আসনের আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ তার নিজের ভোট প্রদান করেন। তিনি স্বাধীনতার আগে ৭০ সন থেকে এ পর্যন্ত ৮ বার এমপি ছিলেন। এদিকে নির্বিঘেœ শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরছাড়া পোলিং এজেন্টের পক্সি দিতে আসা ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম আবদুর রহিম ও জাকির হোসেন। রবিবার সকাল ১০ টায় কেন্দ্র পরিদর্শনে এসে উপসচিব সুজিত হালদার এদের আটক করে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
প্রিজাইডিং আফিসার খলিলুর রহমান জানান, আবদুর রহিম স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এজেন্ট হিসাবে ৮ নং কক্ষে বসা ছিলেন। আর জাকির হোসেন ৩ নং কক্ষে একই প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা থেকে আসা উপসচিব সুজিত হালদার এদের কাগজপত্র যাচাই করে আবদুর রহিমের কার্ডে প্রিজাইডিং অফিসারে স্বাক্ষর পান নি। জাকির হোসেনের কার্ডে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকলেও ছবির সাথে মিল ছিল না। তিনি আরও জানান, আটকের পর আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান , আটক ২ জনই স্বতন্ত্র প্রার্থীর ডামি এজেন্ট হিসাবে কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে আটক হয়। এছাড়াও পশ্চিম চরউমেদ ১নং সরকারি প্রাথমিক কেন্দ্রে জাল ভোট প্রদানের করায় একজনকে জনকে আটক করে পরে তাকে  ১০ হাজার টাকা   জরিমানা করা হয়। আটক ব্যক্তির নাম রোজিনা বেগম।
এ ছাড়া মধ্য পেশকার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট প্রদান করার অভিযোগে ২ জনকে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 অপরদিকে দুপুরে কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন ভোলা - ৩ আসনের সতন্ত্র (ঈগল) মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন । অপর দিকে এমন অভিযোগ মিথ্যা ভিত্তহীন উল্লেখ করে নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোন জনপ্রীয়তা নেই। তার কোন কর্মী সমর্থক নেই। সাংগঠনিকভাবে তার কোন অবস্থানই নেই। তাই সবক'টি কেন্দ্রে তিনি এজেন্টও দিতে পারেন নি। নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কাল্পনিক অভিযোগ করেছেন।
এদিকে ভোলার লালমোহনের বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ভোট শুরুর আগের রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
এদিকে ভোলায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৬ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৫৪টি মোবাইল টিম ও পুলিশ,নৌ বাহিনী, বিজিবি,কোষ্টগার্ড,আনছার,র‌্যাব ও আর্মড আনসারসহ মোট ৯ হাজার ৫৮৯জন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।
ভোলায় ৪টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পাটি, জাসদ,বাংলাদেশ কংগ্রেস,তৃনমূল বিএনপিসহ বিভিন্ন দলের মোট ১৬ জন  প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।





বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...