বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৪ রাত ০৯:২১
৪৯৮
হাজার হাজার মানুষের ঢল
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় প্রচার প্রচারনার শেষ দিনে বৃহষ্পতিবার সন্ধ্যার আগে আওয়ামীলীগের নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমদের নির্বাচনী শেষ প্রচারনায় শহরের হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় বাদ্য বাজিয়ে উৎসবের নগরীতে পরিনত হয়। এসময় শহরে নৌকার গনজোয়ার ওঠে। বিকালে ভোলা বাংলা স্কুল মোড় থেকে তোফায়েল আহমদের নেতৃত্বে বিশাল প্রচারনা পুরো শহর প্রদক্ষিন করে কয়েক হাজার নেতাকর্মী। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বক্তৃতায় আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল , এই দল এখন শেষ হওয়ার পথে, এই দলটা শেষ হয়ে যাবে। কারন এরা সন্ত্রাসী, তাদের কোন নেতা নাই। কোথায় সাজাপ্রাপ্ত একজন লন্ডনে বসে নেতৃত্ব দেয় । লন্ডনে বসে কি নেতৃত্ব হয় ? আপনারা বিএনপির কথা ভুলে যান। এটা সন্ত্রাসী দল ,মানুষ এটাকে পছন্দ করে না। বিএনপি প্রচার করছে মানুষ ভোট দিবে না। কিন্তুু মানুষ লাইন দিয়ে ভোট দিবে এত ভোট দিবে তারা জীবনেও ভাবেনি। এই সন্ত্রাসী দলের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে । এতো উন্নয়ন প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশের জন্য তা কখনো কেউ স্বপ্নও ভাবেনি।

তিনি আরো বলেন, ৫৪ বছর যাবত আমি ভোলার মানুষের জন্য কাজ করে যাচ্ছি । এই ভোলাকে সুন্দরভাবে গড়ার আমার পরিকল্পনা। নদীভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করেছি এবং ভোলা-বরিশাল ব্রিজটা করতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে। নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই ব্রিজটা আমরা করতে পারলে ঢাকা আসা যাওয়ায় আমাদের সুবিধা হবে। ভোলার অনকে কাজ করেছি । এরকম কোন জেলায় কেউ করতে পারেনি। আমি ৫৪ বছর ধরে ভোলাকে গড়েছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করার জন্য। এসময় তিনি আগামী ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত