লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১২
৩৯২
লালমোহন প্রতিনিধি: ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীক দেশ ও জনগণের উন্নয়নেরও প্রতীক বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন’।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় আসন্ন নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আমলে বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। এজন্য সকলে ৭ তারিখে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকার জয় নিশ্চিত করতে হবে’।
ঢাকা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিয়া মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. শাহীন মিঝির সঞ্চালনায় এ সময় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ রহমত উল্যাহ, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. আবুল কালাম, সাবেক সভাপতি ডা. মো. হানিফ মাস্টার, যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন তরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত