অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিএনপি ছাড়া দেশের সব মানুষ নির্বাচন চায় : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৪ রাত ১০:৩৪

remove_red_eye

৩৬৭

ভোলার শিবপুরে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির দরজায় পথ সভায় মানুষের ঢল

এম ছিদ্দিকুল্লাহ : ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। এই দলটা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। সব মানুষ বাংলাদেশে নির্বাচন চায়। শুধু বিএনপি নির্বাচন চায় না। ওরা নির্বাচনের বিরুদ্ধে প্রচার করে আপনারা যাতে ভোট কেন্দ্রে না যান। কিন্তু সন্ত্রাসী দলে কোন কথা মানুষ শুনবে না। জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন।
বুধবার বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট এলাকায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দুপুরের পার থেকেই এই সভায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় ওই এলাকায় নৌকা প্রতীকের গনজোয়ার উঠে। এলাকায় এক ধরনের আনন্দ উৎসব বিরাজ করে।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তজাতিক মর্যাদাশালী রাষ্ট্রে পরিনত করেছে। আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট,পুল কালভাট করে দিয়েছি। এই এলাকা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যেত। বøক দিয়ে রক্ষা করা হয়েছে। বেড়ি বাধ আমি করে দিয়েছি। বাকি যে কাজ আছে তাও সমাপ্ত করে দেয়া হবে। আগামী ৭ তারিখে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি।  ভোলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: বাছেদ মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আওয়ামীলীগের নেতা মো: ইউসুব মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস , শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...