বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৪ রাত ১০:৩৪
৩৮৩
ভোলার শিবপুরে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির দরজায় পথ সভায় মানুষের ঢল
এম ছিদ্দিকুল্লাহ : ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। এই দলটা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। সব মানুষ বাংলাদেশে নির্বাচন চায়। শুধু বিএনপি নির্বাচন চায় না। ওরা নির্বাচনের বিরুদ্ধে প্রচার করে আপনারা যাতে ভোট কেন্দ্রে না যান। কিন্তু সন্ত্রাসী দলে কোন কথা মানুষ শুনবে না। জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন।
বুধবার বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট এলাকায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দুপুরের পার থেকেই এই সভায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় ওই এলাকায় নৌকা প্রতীকের গনজোয়ার উঠে। এলাকায় এক ধরনের আনন্দ উৎসব বিরাজ করে।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তজাতিক মর্যাদাশালী রাষ্ট্রে পরিনত করেছে। আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট,পুল কালভাট করে দিয়েছি। এই এলাকা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যেত। বøক দিয়ে রক্ষা করা হয়েছে। বেড়ি বাধ আমি করে দিয়েছি। বাকি যে কাজ আছে তাও সমাপ্ত করে দেয়া হবে। আগামী ৭ তারিখে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি। ভোলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: বাছেদ মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আওয়ামীলীগের নেতা মো: ইউসুব মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস , শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত