অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ রাত ১১:৩১

remove_red_eye

৩৯৩

মলয় দে : নৌকায় ভোট চেয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোলা-১ আসনে আওয়ামী লীগে প্রার্থী তোফায়েল আহমেদ। তার নির্বাচর্নী পথ সভায় নৌকার পক্ষে গনজোয়ার উঠেছে। মঙ্গলবার বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয় পরিষদ মাঠে পথসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নৌকার মিছিল নিয়ে শত শত নারী পুরুষ অংশ।
ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  তোফায়েল আহমেদ পথ সভায় উন্নয়নের ধারা অব্যহত রাখতে ৭ জানুয়ারি নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, আমি ধনিয়ার জন্য অনেক কিছু করেছি । আগামীতেও অনেক কিছু করবো। নদী ভাঙনের হাত থেকে আমি ধনিয়াকে রক্ষা করেছি। সিসি বøক দিয়ে স্থায়ী বাঁধ নির্মান করেছি। আবারো ৪ কিলোমিটার সিসি বøক দিয়ে স্থায়ী বেড়ীবাঁধ নির্মানের জন্য ৬শ ৮৯ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে । আমার অসমাপ্ত যে কাজগুলো রয়েছে তা যেন সমাপ্ত করতে পারি সে জন্য চেষ্টা করবো। এসময় তিনি বলেন,আপনারা আমাকে সবসময় ভালোবাসেন। আপনাদের কাছে আমি ঋণী। এই ভালোবাসার ঋন কোনো দিন শোধ করা যায় না। ৭ জানুয়ারি ইলেকশনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন । লাইন দিয়ে দাড়াবেন এবং নৌকা মার্কায় একটি ভোট দিবেন। এটিই আপনাদের কাছে আমার কামনা।
ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন হাওলাদারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস , ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ  জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...