অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ রাত ১১:৩৮

remove_red_eye

৩৩৮

হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরে আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: আহসান হাবিব। ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হক, জেলা পুলিশ সুপার মোঃ মহিদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।
জেলা নির্বাচন অফিসার জানান, আজকের কর্মশালায় ১২৫ জন প্রিজাইডিং অফিসার ও ৯৭৭ জন  সহকারি প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ২ ও ৩ জানুয়ারি একই ভ্যানুতে এক হাজার ৯৫৪ জন পোলিং অফিসার কে ভোট গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...