অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বই বিতরণ উৎসবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিবা'র ইউনিফর্ম বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ রাত ১১:৩৫

remove_red_eye

৩৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিন বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ উৎসবে লেখাপড়ায় মান বৃদ্ধির লক্ষ্যে বিবা'র মানবতার দেয়ালের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও অভাবগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। সোমবার (১জানুযারি) শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ টি করে ৩০ টি ইউনিফর্ম বিতরণ করা হয়। তবে এ রব স্কুল এন্ড কলেজের একজন অভিভাবক মহসিন ঐ প্রতিষ্ঠানে আরো ২টি ইউনিফর্ম প্রদান করেন।
ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভর্নিং বোডির সভাপতি আব্দুল মমিন টুলু। বই বিতরণের পর তিনি দু'জন ছাত্র ও দু'জন ছাত্রীকে স্কুল ইউনিফর্ম তুলে দেন। বিবার মানবতা দেয়ালের পক্ষ থেকে মোঃ মনিরুল ইসলাম জানান, তারা এ বছর শহরের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু করলেও ভবিষ্যতে এর সংখ্যা আরো বৃদ্ধি করার পরিকল্পনা মাথায় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, টবগী মাধ্যমিক বিদ্যালয়, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল), টাউন কমিটি উচ্চ বিদ্যালয়, মনেজা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়, মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যলয়, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, রাহেলা খাতুন মডেল একাডেমী, ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভোলা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য যে, বিবার মানবতার দেয়ালের পরিচালক মনিরুল ইসলাম জানান ভোলায় সর্বপ্রথম আমরা ২০০৫ সনে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনার আয়োজনে স্পন্সার করি। করোনা কালীন সময়ে সারা বাংলাদেশে সর্বপ্রথম আমরা হাত ধোঁয়া কর্মসূচি চালু করি। বর্তমানে ভোলা ভোকেশনাল রোডে বিবা'র মানবতার দেয়ালের পক্ষ থেকে প্রতি শুক্রবার সকাল দশটায় শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল, ডাল, সবজি বিতরণ করে থাকি। আপনার প্রয়োজনে নিয়ে যান অন্যের প্রযোজনে দিয়ে যান এই ¯েøাগানের মধ্য দিয়ে প্রতিনিয়ত এখানে ব্যবহারযোগ্য কাপড়-চোপড় বিভিন্ন মানুষ রেখে যায়। যার প্রয়োজন এখান থেকে নিয়ে তারা ব্যবহার করে থাকে। আমাদের এ কার্যক্রমকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষগুলো মানবিক মানুষগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তবে সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসলে আমরা মানবতার দেয়ালটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। হাসি ফোটাতে পারবো আমাদের সমাজের আরও অনেক সুবিধাবঞ্চিত ও অভাবগ্রস্থ মানুষদের মুখে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...