বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:০৮
৩২৫
মলয় দে : ভোলা-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন,আগামী ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দিন লাইন দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। আমি বিশ্বাস করি ইলিশার মানুষ সেই কাজ করবেন। এই নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনেছে। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকায় পাড় হয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি এবং মুক্তিযুদ্ধ করেছি। রবিবার বিকেলে ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিভিন্ন এলাকা থেকে এলাকার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঢোল বাদ্য বাজিয়ে পথ সভায় যোগ দেয়। স্কুলের মাঠ হাজার হাজার নারী পুরুষে কানায় কানায় পূর্ন হয়। এক মাঠ পূর্ন হয়ে রাস্তার উপর ভিড় করে অপেক্ষ করতে থাকে তোফায়েল আহমদের বক্তব্য শোনার জন্য মানুষ। এক পর্যায় পথ সভাটি জনসভায় পরিনত।
তিনি আরো বলেন, আমার একটি স্বপ্ন বাকী আছে। ভোলা-বরিশাল সেতু করতে পারলেই আমার জীবন সার্থক হবে। ভোলা- বরিশাল ব্রীজ হলে তাহলে পদ্মা সেতু হয়ে অতি অল্প সময়ে ঢাকা থেকে ভোলা যাতায়াত করা যাবে। ভোলাতে পর্যাপ্ত পরিমানে গ্যাস পাওয়া গেছে। গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। এই ভোলা হবে শিল্প নগরী। কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ভোলার তরুন ছেলে মেয়েদের চাকুরী হবে বলেও জানান তিনি। তিনি বলেন, নদী ভাঙ্গন রোধে ইলিশাকে বøক দিয়ে রক্ষা করা হয়েছে। আরো ৪ কিলো মিটার ইলিশা ও কাচিয়া ইউনিয়নের বøকের কাজ আমি অনুমোদন করিয়েছি। পূর্ব ইলিশা ইউনিয়নের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে নৌকা মার্কায় একটি ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান এই বর্ষীয়ান নেতা।

তোফায়েল আহমেদ বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন কারাগারে আটক ছিলেন বঙ্গবন্ধু। দেশে আসলে রেসকোর্সের ময়দানে শেখ মুজিবুর রহমানকে আমি বঙ্গবন্ধু উপাধি দেই। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল প্রকল্পের কাজ করার নানান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট দিন।
সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সরোয়াদীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল হক গোলদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন,সাবেক চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাসান মিয়া, জেলা আওয়ামীলীগের নেতা গৌরাঙ্গ চন্দ্র দে,জেলা যুব মহিলা লীগের আহŸায়ক ও জেলা পরিষদের সদস্য খাদিজা আকতার স্বপ্না প্রমুখ। এছাড়াও জেলা উপজেলা ও পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক