অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩


ভোলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৪৪০

হাসনাইন আহমেদ মুন্না: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার চারটি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ১৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র দুইজনসহ মোট ১৬ জন প্রার্থী প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এছাড়া গানের তালে-তালেও ভোট চাওয়া হচ্ছে । পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন অলি-গলি। তবে প্রচরণার ক্ষেত্রে নৌকা মার্কার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা-চায়ের দোকানসহ সর্বত্রই আলোচনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।
জেলা সদর উপজেলা নিয়ে গঠিত ভোলা-১ আসন। এই আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী। তিনি প্রতিদিন বিভিন্ন নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন এবং নৌকার পক্ষে ভোট চাইছেন। একইসাথে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছেন। গত ১৫ বছরে তিনি ভোলায় ব্যাপক উন্নয়ন করেছেন। তাই ভোটের সমীকরণে অন্য প্রার্থীদের তুলনায় হ্যাভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ শক্ত অবস্থানে এগিয়ে রয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি এই আসনে প্রচরাণা চালাচ্ছেন জাসদের মশাল প্রতীক নিয়ে ছিদ্দিকুর রহমান ও জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে মোহাম্মদ শাহাজাহান মিয়া। তারাও দিনরাত ভোটারদের কাছে ছুটছেন। তবে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবন। যে উন্নয়ন করতে পারবে তাকেই তারা চান।

দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসন। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে রয়েছেন আলী আজম। এছাড়া বাংলাদেশ কংগ্রেস’র ডাব নিয়ে মো. আসাদুজ্জামান, জাতীয় পার্টির জেপি’র বাইসাইকেল নিয়ে মো. গজনবী ও ফুলেরমালা প্রতীক নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন’র শাহেনশাহ মো. সামসুদ্দিন মিয়া। দিনভর প্রার্থীরা গণ-সংযোগ, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণসহ নানান প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানেও প্রচার প্রচারনায় শক্ত অবস্থানে এগিয়ে রয়েছে আওয়ামীলীগের প্রার্থী আলী আজম মুকুল।

ভোলা-৩ আসন লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে নির্বাচন ঘনিয়ে আসায় জমে উঠেছে নির্বাচন। এখানে আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে মাঠে রয়েছেন নূরুরন্নবী চৌধুরী শাওন। পাশাপাশি আরো রয়েছেন- ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেস’র মো. আলমগীর, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে ও ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী সাবেক এমপি মো. জসিমউদ্দিন। এই আসনে আওয়ামীলীগের প্রার্থী নূরুরন্নবী চৌধুরী শাওন দিন রাত গনসংযোগে ব্যস্থ রয়েছে। তিনি প্রচারনায় এগিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।

চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে ভোলা-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। আরো রয়েছেন- স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ, ন্যাশনাল পিপলস পার্টির মো. আলাউদ্দিন, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ও তৃণমূল বিএনপি’র নিয়ে মো. হানিফ। প্রতিদিন বিভিন্ন প্রচারণায় সরগরম এই আসনটি। আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রচারনায় ব্যস্থ সময় পার করছেন। তিনিও শক্ত অবস্থানে প্রচারনা এগিয়ে রয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। একইসাথে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বাধীন একটি ইলেকশন ইনকোয়ারী টিম কাজ করছে। পুলিশ, বিজিবি, র‌্যাব, কোষ্টগার্ডসহ অনান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচনী প্রচারণা।
তিনি বলেন, নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণও অনেকটা শেষ পর্যায়। জেলায় প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি যেভাবে মেনে চলছেন তাতে আমরা সন্তুষ্ট। নির্বাচন পর্যন্ত যাতে এই ধারা অব্যাহত থাকে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।





চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...