অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১৩

remove_red_eye

৪৫৩

মলয় দে : ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা। কারণ ভোলায় যে গ্যাস রয়েছে, তা  দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। শনিবার বিকেলে ভোলা সদর উপজেলা চরস্যামাইয়া ইউনিয়নে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। এই পথ সভায় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে।
এসময় তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম এখন শহরে পরিনত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ সহ নানা উন্নয়ন যা চিন্তা করা যায় না। মেট্রোরেল, পদ্মাসেতুর মত বড় বড় মেগা প্রজেক্ট এ ক্ষমতাশীন আওয়ামী লীগের আমলে বাস্তবায়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই বলে জানান তিনি।
তিনি আরো বলেন,ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে পেরেছি।এখন ভোলা- বরিশাল ব্রীজ এটা আমার একমাত্র স্বপ্ন। তবে আজ হোক আর কাল হোক  ভোলা বরিশাল ব্রীজ হবেই হবে।
তিনি সকলকে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান ।
 চরস্যামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র  সহ সভাপতি আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আওয়ামী লীগের জেলা ও উপজেলার ও ইউনিয়নের নেতৃবৃন্দ এছাড়াও দলটির অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী  এ পথসভায় উপস্থিত ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...