লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪০
৪৫১
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ ও জনগণের ব্যাপক উন্নয়ন করেছে। দেশের জনগণ এখন আওয়ামী লীগের ওপর আস্থাশীল। তাই আওয়ামী লীগকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ। এ জন্য তারা ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে।
শনিবার সকালে ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়িতে আসন্ন নির্বাচনে নৌকার জয়ের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি-জামায়াত ক্ষমতা যেতে আন্দোলনের নামে মানুষ হত্যা করে। এই হত্যাকারীরা আর কখনই এ দেশে নেতৃত্ব দিতে পারবে না। দেশের জনগণ এখন বিএনপি-জামায়াতের সঙ্গে নেই। এ জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে কোনো কর্মসূচিতেই সফল হতে পারছে না।
লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, নূরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রতœা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত