অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দেশের জন্য শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন : তোফায়েল আহমেদ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪৩

remove_red_eye

৩৭৪

হাসনাইন আহমেদ মুন্না : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন,  বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। আজকে তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মর্যাদাশীল নেতা।
তোফায়েল আহমেদ  বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এই পথ সভায় কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে।

আওয়ামী লীগ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, দুঃখী, মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ অনেক কিছু আমরা পেয়েছি। এক সময়ের অন্ধকারাচ্ছন্ন ভোলায় আজ ঘরে ঘরে বিদ্যুৎ। ভোলার উন্নয়নে অনেক কাজ হয়েছে।
তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে।এই গ্যাসের মধ্য দিয়েই ভোলা হবে শিল্প নগরী। বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে ভোলায়। মানুষের অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।
এ সময় তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিবেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাসেত মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...