হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪৩
৩৪৮
হাসনাইন আহমেদ মুন্না : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। আজকে তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মর্যাদাশীল নেতা।
তোফায়েল আহমেদ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এই পথ সভায় কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে।
আওয়ামী লীগ নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, দুঃখী, মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ অনেক কিছু আমরা পেয়েছি। এক সময়ের অন্ধকারাচ্ছন্ন ভোলায় আজ ঘরে ঘরে বিদ্যুৎ। ভোলার উন্নয়নে অনেক কাজ হয়েছে।
তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে।এই গ্যাসের মধ্য দিয়েই ভোলা হবে শিল্প নগরী। বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে ভোলায়। মানুষের অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।
এ সময় তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিবেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল বাসেত মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক