অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দেশের সব মহৎ অর্জন আওয়ামী লীগের হাতে হয়েছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৭

remove_red_eye

৫৩৩

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী  লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে আসছে। বাংলাদেশের ইতিহাসে সকল মহৎ অর্জনগুলো আওয়ামী লীগের আমলেই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিএম বাজার এলাকায় নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকার বিজয় নিশ্চিত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন। স্মার্ট বাংলাদেশে সকল সেবা থাকবে হাতের মুঠোয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য; দেশের উন্নয়ন করা, দেশের মানুষকে নিরাপদে-শান্তিতে রাখা।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাছেদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...