বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৪১
৩২৬
মলয় দে : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন,নদী ভাঙ্গনের হাত থেকে ভোলাকে রক্ষা করা সহ ভোলায় দৃশ্যমান অনেক উন্নয়ন আমি করেছি। জীবনে যা চেয়েছি তাই আমি পেয়েছি। এখন শুধু একটাই চাওয়া। তা হলো ভোলা-বরিশাল ব্রীজ। এটা যদি করতে পারি তাহলে সব আশাই আমার পূরণ হবে।
বুধবার ২৭ ডিসেম্বর বিকেলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সাহামাদার স্কুল মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ১৯৯৮ সালে যখন বন্যা হয়েছিলো তখন আমি আপনাদের পাশে দাড়িয়েছিলাম। আগামী ৭ই জানুয়ারি সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।এটা আমি বিশ্বাস করি ও আস্থা রাখি।
এসময় কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী পুরুষের ঢল নামে। এসময় এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত