বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২৩ সকাল ০৬:২০
৩৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এটা কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।
তোফায়েল আহমেদ গতকাল সোমবার বিকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে।
তিনি বলেন, বিএনপি পুলিশ পিটিয়ে হত্যা করেছে। চিফ জাস্টিসের বাসভবনে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।
প্রবীন এই আওয়ামী লীগ নেতা বলেন, আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত