অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ইত্তেফাক’র ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৪১

remove_red_eye

৪০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র  দৈনিক ইত্তেফাক এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে ।
রোববার  (২৪ ডিসেম্বর)  ভোলা প্রেসক্লাব মিলনায়তনে  দৈনিক ইত্তেফাক এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ভোলার প্রবীণ সাংবাদিক  ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দ্বীপবানী সম্পাদক আবু তাহের,ভোলা রিপার্টারস ইউনিটি  সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন । এ সময় বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও স্থানিয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । পরে দৈনিক ইত্তেফাক এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাব সেক্রেটারি অমিতাভ রায় অপু, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ও দুদক পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, মাছরাঙ্গা টিভি ও জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি নাসির লিটন,৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম,বাসস প্রতিনিধি  হাসনাইন মুন্না,একুশে টিভি প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু ,যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা ,ভোলার আলো সম্পাদক প্রকৌশলী বিল্লাল নাফিজ প্রমুখ। বক্তারা বলেন দৈনিক ইত্তেফাক বাংলাদেশের স্বাধিনতা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ । ৭১ বছরে ও দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র  দৈনিক ইত্তেফাক তাদের স্বকীয়তা ধরে রেখেছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...