বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৫২
৩৬১
মোকাম্মেল মিশু/ মলয় দে : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে একটা অপশক্তি আছে বিএনপি। ওরা নির্বাচন করে না, নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু ওদের সেই ক্ষমতা নেই। ওরা ট্রেনে আগুন দেয়, ট্রেনে মানুষ মারে। ওরা রাস্তা ঘাটে সন্ত্রাস করে । এই দলটার হাত থেকে আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন। এটা একটা রাজনৈতিক দল না। তিনি প্রশ্ন রাখেন, একটা রাজনৈতিক দল যদি মানুষ মারে ,মানুষকে হত্যা করে। তারা কি রাজনৈতিক দল থাকতে পারে? তাদের কি মানুষ পছন্দ করে। ওরা অগ্নি সংযোগ করে। সেদিনও ট্রেনে আগুন জ্বালিয়ে ৪ জনকে হত্যা করেছে। তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করার জন্য আহবান জানান।
শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে চৌমুহনী স্কুল মাঠের এক নির্বাচনী পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পথসভায় ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
এসময় তিনি আরো বলেন, ভোলায় নদী ভাঙ্গন রোধসহ ব্যাপক রাস্তাঘাট,পুল কালভাট নির্মাণসহ দৃশ্যমান অনেক উন্নয়ন করা হয়েছে। ভোলা-বলিশাল সেতু আমার স্বপ্ন। আগামীতে ভোলা-বলিশাল সেতু করা হবে। আপনারাই হলেন আমার শক্তি। এই শক্তির বলে আমি বলিয়ান হয়ে কাজ করতে পেরেছি।
তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আজকে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়,যেদিন বাংলাদেশ একটি উন্নত দেশ হবে।
সমৃদ্ধ দেশ হবে। স্মার্ট বাংলাদেশ হবে। নিরলস পরিশ্রম করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। আমি বঙ্গবন্ধুর সাথে দেশ-বিদেশ বঙ্গবন্ধুর সাথে সফর করেছি। তিনি আমাকে স্নেহ করতেন ভালোবাসতেন। বঙ্গবন্ধুর কথা আমার কাছে সারা জীবন মনে থাকবে। তার কাছে আমি চির ঋণী। তিনি আমাকে স্নেহ দিয়ে আদর দিয়ে আমাকে তোফায়েল করেছে।
ভোলা আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহম্মেদ এর সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনুস প্রমুখ।এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় দলটির অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত