লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৯
৩৪৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. তানজিম হোসেন নামে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরল²ী এলাকায় এ ঘটনা ঘটে। তানজিম ওই এলাকার মাহবুব আলমের ছেলে। সে জন্ম থেকে বাকপ্রতিবন্ধী ছিল।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল তানজিম হোসেন। এ সময় ঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন তার মা। নাস্তা তৈরি শেষে তানজিমকে ডাকাডাকি করেন তার মা। এতে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে শুরু করেন মা। খোঁজাঁখুঁজির একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরে তানজিমকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। পরে আশেপাশের লোকজন এসে তানজিমকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেন। ওই পল্লী চিকিৎসক তানজিম হোসেনের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই প্রতিবন্ধী তরুণের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক