বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৪৯
৩৪৪
ভোলা পৌর চরনোয়াবাদে উঠান বেঠকে আ’লীগের প্রার্থী তোফায়েল আহমেদ
মলয় দে : ভোলা-১ আসনে আওয়ামীলীগের মনোনতি প্রার্থী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ৭ তারিখে ভোট । আর অল্প কয়েকদিন আছে। আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন । সারিবদ্ধ ভাবে দাড়াবেন। সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় একটি ভোট দিবেন। তিনি আরো বলেন, ভোলা তার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলা পৌরসভার যে উন্নয়ন বাকী আছে ,তার পৌর সভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের হাত ধরে সেগুলো সমাপ্ত করা হবে। শুক্রবার সন্ধ্যার পর ভোলা পৌর এলাকার ৩১ নং চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (নম স্কুলে) উঠান বৈঠকে ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এদিকে উঠান বৈঠকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক হাজারো নারী,পুরুষ অংশ নেয়।
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান’র সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জুম্মন প্রমূখ। উঠান বৈঠকে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আশরাফ হোসেন লাভু,সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগন। এছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
অপর দিকে বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেছেন, নির্বাচন বানচারের জন্য বিএনপি পায়তারা করছে। বিএনপি একটি বাজে দল। তারা ট্রেনে আগুন দিয়ে ৪ জনকে মেরে ফেলেছে। বিএনপি একটা কুখ্যাত দল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরাও কাজ করে যাচ্ছি। জনগনের উন্নয়নের জন্য আমরা কাজ করি। একটি বাড়ি একটি খামার এই প্রকল্প আমরা দিয়েছি। আমরা ভূমিহীনদের ঘর করে দিয়েছি। মানুষ যাতে সুখে থাকে শান্তি থাকে এটাই আমাদের কামনা। এটই আমি চাই। এ সময় তিনি ভেলুমিয়া সহ ভোলার উন্নয়নে যে সব কাজ করা হয়েছে তার তথ্য তুলে ধরেন। এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছালেম, ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী সম্পাদক আবদুল হাই প্রমুখ।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক