লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১৪
৪০২
লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মাধ্যমে তিনি দেশের মানুষের আস্থা অর্জণ করেছেন। দেশবাসী এখন বিশ্বাস করে; শেখ হাসিনা দেশের জনগণের কল্যাণে কাজ করেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ ও জনগণের উন্নতি হবে।
শুক্রবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেকান্তর আলী মাতাব্বর বাড়িতে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুর বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। জনগণেরও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে হবে। নৌকার জয় মানেই জনগণের জয়।
মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন মাতাব্বরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত