অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়া আহবান : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:০০

remove_red_eye

৫৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা। আর সেই পতাকা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে তিনি দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদশে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত করেছেন।
বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিকে এই রাজাপুর ইউনিয়নের পথসভায় মানুষের ঢল নামে।   বিভিন্ন ওর্য়াড  থেকে মিছিল এসে জনতা বাজার ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সহ পুরো  এলাকাটি মুহুর্তের মধ্যে কানায় কানায় পূর্ন হয়ে যায়।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদশে আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়া আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  কমিটির সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মিঠু,রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সহ প্রমুখ। পথ সভায়  বিভিন্ন ওয়ার্ডের নারী পুরুষ মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে পথসভায় অংশ নেয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...