অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

বিএনপির কর্মসূচী এখন আর মানুষ গ্রহণ করে না : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:৩৯

remove_red_eye

৩৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কর্মসূচী এখন আর মানুষ গ্রহণ করে না। আজ ভোলায় বিশাল বিজয় র‌্যালী হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের বাংলাস্কুল মোড় থেকে তোফায়েল আহমদের নেতৃত্বে বিশাল একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরো বলেন, বিশ্বের মানুষ বলে বাংলাদেশ ইতিহাসে রোল মডেল। বাংলাধেকে অনুকরণ করা যায়। সেই বাংলাদেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক উন্নত হয়েছে। আজ ঘরে ঘরে  বিদ্যুৎ, গ্রামে গ্রামে রাস্তাঘাট পুল কালভাট আমরা নির্মান করেছি। আমরা আশা করি এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হবে। আমরা এখন উন্নয়নশীল দেশ।  আমরা হবো উন্নত সম্বৃদ্ধ সোনার বাংলা। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুল ইসলাম নকিব, আলহাজ মো: ইউনুস,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এদিকে বিজয় শোভা যাত্রায় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...