অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ১৯’শ পিচ ইয়াবাসহ আটক - ২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ১১:৩৬

remove_red_eye

৪২২

মলয় দে: ভোলায় ১৯০০ পিচ ইয়াবাসহ ২ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ। মঙ্গলবার ১৯শে ডিসেম্বর সকালে খেয়াঘাট লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে মোঃ ছৈয়দ নুর(৪৭) ও মোহাম্মদ আমজাদ(৪০) নামে এই দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।
মোঃ ছৈয়দ নুর কক্সবাজার সদর থানার ঈদগাও,বাহারছড়া, জোয়াদা বাপের বাড়ির বাসিন্দা মৃত আব্দুর শুক্কুর ও অপর মাদক ব্যবসায়ী মোহাম্মদ আমজাদ চট্টগ্রাম পাঁচলাইশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বার্মা কলোনীর বাসিন্দা মোহাম্মদ আনিসের ছেলে।

জানা যায়, আটককৃতরা ঢাকা থেকে ছেড়ে আসা ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১০ লঞ্চ যোগে ইয়াবা নিয়ে ভোলায় আসেন।সকাল ৭টায় লঞ্চ ঘাটে আসলে পুলিশ ওই লঞ্চ থেকে নামা যাত্রীদের তল্লাশি করে।তল্লাশির এক পর্যায়ে আটককৃত এই দুই মাদক কারবারির কাছে ১ হাজার ৯শ পিচ ইয়াবা পাওয়া যায়।পরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার একটি চৌকস পুলিশ সদস্যের টীম চর সামাইয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড খেয়াঘাট লঞ্চঘাটে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় লঞ্চঘাটের পল্টুনের উপর থেকে আটককৃত মাদক কারবারি মোঃ ছৈয়দ নুর ও মোহাম্মদ আমজাদ কে থেকে ১হাজার ৯শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...