বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৫
৬৫২
মলয় দে : মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ই ডিসেম্বর সকালে কলেজের আয়োজনে একাডেমিক ভবনে এ আলোচনা সভা হয়েছে। ভোলা সরকারি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক ও সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের স¤পাদক বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান,উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্যাহ,কলেজটির শিক্ষক পরিষদের স¤পাদক মোহাম্মদ উল্যাহ।

এসময় এ বিশেষ অতিথি বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম.হাবিবুর রহমান ভোলায় মুক্তিযুদ্ধকালীন ওই সময়ের বিভিন্ন চিত্র উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ড ও যে অত্যাচারের কাহিনী তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে আসে।মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ভোলায় অসহায় মানুষদের কে নির্মমভাবে যে হত্যাকান্ড চালিয়েছিলো সেই নির্মমতার ছবি তিনি তার জীবন বাজি রেখে ক্যামেরায় ধারণ করেন এবং সেই ছবি দিয়ে তার লেখা অসাধারণ একটি প্রতিবেদন দৈনিক পূর্বদেশ পত্রিকায় ছাপা হয়। শুধু তাই নয় এমন আরো অনেক প্রতিবেদন তার ওই পত্রিকায় প্রকাশ পায়। বক্তব্যের এক পর্যায়ে তিনি ওই সময়ে পূর্বদেশ পত্রিকায় ছাপা হওয়া একটি দূর্লভ প্রতিবেদনের পেপার কাটিং সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে এমন অসামান্য অবদানের জন্য তাকে কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধণা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত