লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩
৪২০
লালমোহন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ভোলার লালমোহন উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, থানার মোড়ে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
অন্যদিকে, লালমোহন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, লালমোহন থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের পক্ষ থেকে শহীদ স্মৃতি ফলক ও জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটসের পক্ষ থেকে কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ বিভিন্ন সরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত