বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪০
৩৭৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ইউনিয়ন পর্যায়ে কৈশোর,যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধার (১৩ ডিসেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের মুক্তিযোদ্ধা কর্নারে শিবপুর ও কাচিয়া ইউনিয়নের ইউনিয়ন শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য,ইউনিয়ন এর স্বাস্থ্য সেবাদানকারীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২) প্রকল্পের সহযোগীতায় এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসন কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: আবু সাইদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অভিতাভ রায় অপু, কাচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক,শিবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজীব আহম্মেদ, শিবপুর ইউনিয়নের সচিব রিয়াজ উদ্দিন প্রমুখ।
এসময় সভার আলোচনায় অংশ নেয় শিবপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মাহাবুবুর রহমান,অব. এফপিআই শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চালনা করে তারুণ্যের কন্ঠস্বরের ভোলা জেলার সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান।
এসময় বক্তরা বলেন,কিশোর-কিশোরী,তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় কাজ করছে ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম।এ প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুররুত্বপূর্ণ অবদান রাখছে।
এসময় বক্তরা আরো বলেন,প্রাপ্তবয়স্কদের অভিজ্ঞতা রয়েছে,তরুণদের রয়েছে কাজ করার শক্তি।এই দুই মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত