অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৪ঠা মে ২০২৬ | ২১শে বৈশাখ ১৪৩৩


ভোলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫৯

remove_red_eye

৩০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার গরীব দুঃখী অসহায়  শীতার্ত দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে  মানুষের পাশে দাঁড়িয়েছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন।
সোমবার (১১ ডিসেম্বর)  বিকালে বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের প্রায় ১২ শ দুস্থ  শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণকালে  উপস্থিত ছিলেন,বাপ্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনজুরুল আলম মাতাব্বার,কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল,আশরাফুল হক সোহেল,এডভোকেট মানবেন্দ্র দত্ত,বেনুপাল, স্থানীয় ইউপি সদস্য হাসনাইন সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক বাবু জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায় দুঃস্থ গরিবদের শীতার্ত মানুষের পাশে  থাকার জন্য ভোলার ১৩ টি ইউনিয়নে ১৫ হাজার কম্বল বিতরন করবো। ইতিমধ্যে শীতের কম্বল বিতরন কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে।
শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গরু, ঈদ উপহার,শীত বস্ত্র বিতরন,চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।